সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেনানিবাসে বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষন

  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ১০০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ “সন্ত্রাস দমন ও দূর্যোগ ব্যবস্থাপনা” প্রতিপাদ্যে “বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষন সম্প্রীতি-৮” এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামিম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরআগে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শণ করেন দুই দেশের সেনা কর্মকর্তাবৃন্দ। পরে দুই দেশের সেনা সদস্যদের মার্চপাস অনুষ্ঠিত হয়।

এসময় ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরজিৎ সিং সানধুসহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ এ অনুশীলন “সম্প্রীতি” অনুষ্ঠিত হচ্ছে। এ যৌথ অনশীলন আগামী ১৫মার্চ পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য, ২০১০ সাল হতে এক বছর অন্তর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে।

এ বছরের অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষন কার্যক্রমের পাশাপাশী সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme