সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপরও গুরুত্ব দিচ্ছে……কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক

  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী: কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডের উপরও গুরুত্ব দিচ্ছে। আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশে চালিকাশক্তি। তাই তরুণ সমাজকে উচ্চ শিক্ষায় শিক্ষত ও দেশপ্রেমে জাগ্রত হতে হবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “তরুনের হাট” এর আয়োজনে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের কোন বিকল্প নেই। আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকয়ান বাংলাদেশ পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশ প্রেমে জাগ্রত হতে হবে। প্রতিটি গ্রামই হবে শহর। দেশ এখন উন্নয়নশীল সেই সাথে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, চলচিত্র অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান এনামুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন ও বয়স্ক ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme