সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার শাখা গঠিত

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,দেলদুয়ার:টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৯ জুন এ কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। কমিটি গঠন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে জানমাহমুদাবাদ বিদ্যাধাম (মাধ্যমিক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর খানকে সভাপতি ও এলাসিন নাসিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠিত হওয়ার পর নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme