সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৬১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রচন্ড ঠান্ডায় অসহায়-গরীব মানুষের কষ্ট লাগবের জন্য বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


২৭ জানুয়ারি বুধবার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ঘুরে ঘুরে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ইমপাওয়ারম্যান্ট অর্গানাইজেশনের সভাপতি ও সাংবাদিক মাছুদ রানা, সাধারণ সম্পাদক আহসান হাবীব সজিব, সাংগঠনিক সম্পাদক সজল রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজীব কুমার রায়, সদস্য লিখন দাস, বাবু প্রমুখ।


তিন উপজেলায় প্রায় দেড় শতাধিক অসহায় গরীব শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।


সংগঠনের সভাপতি মাছুদ রানা বলেন, আর্তমানবতার সেবায় আমরা বিগত ২ বছর ধরে বিভিন্নভাবে সাধারণ অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি। এরমধ্যে বিগত দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, করোনায় ত্রান বিতরণসহ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে এ সংগঠন কাজ করেছে। আগামীতেও এ সংগঠনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতায় অসহায়-গরীব মানুষের পাশে থাকবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme