সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাড়ীতেই মদের কারখানা দেলদুয়ারে পিস্তল সহ যুবক আটক বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪৪৩ বার দেখা হয়েছে।
xr:d:DAGAOZgXZuQ:71,j:4796757947425702202,t:24040916
প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার:  টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাড়ীতে চুলাই মদ তৈরী করে বিক্রি করতো রাজিব ভৌমিক (৪০) নামের এক যুবক।
সেই সঙ্গে ইয়াবা, হেরোইন ও গাঁজাও বিক্রি করতো সে। মঙ্গলবার জনতার হাতে আটক হয়ে উন্মোচিত হয়েছে রাজিবের মাদকের সামরাজ্যের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ডুবাইল ইউনিয়নের নলকী গ্রামে। রাজিব ওই গ্রামের মিহির ভৌমিকের ছেলে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নলখী গ্রামের সরকারি রাস্তা পাকাকরণের কাজ করতে গিয়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি সড়ানোর সময় রাজিব ভৌমিকের বাড়ীর টিনের সিমানা বেড়া ক্ষতিগ্রস্থ হয় এ নিয়ে নির্মান কাজে জড়িত সুবর্ণতলী গ্রামের ফরহাদ মিয়ার সঙ্গে রাজিবের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে রাজিব কোমর থেকে পিস্তল বের করে ফরহাদকে গুলি করার চেষ্টা করে। এসময় ফরহাদ রাজিবকে ঝাপটে ধরে ডাক চিৎকার দেয়। আসপাশের লোকজন এগিয়ে এসে রাজিবকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাজিবকে হেফাযতে নেয়। বাড়ীর বিভিন্ন স্থানে তল্লাসি করে পুলিশ বিপুল পরিমাণ চুলাই মদ, ইয়াবা, গাঁজা এবং মদ তৈরির সরঞ্জাম জব্দ করে।
ডুবাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কায়সার মাহমুদ বলেন, সরকারি কাজে বাঁধা দেয়া নিয়ে রাজিবের সঙ্গে ফরহাদ নামের ব্যক্তির ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রাজিব পিস্তল দিয়ে ফরহাদকে গুলি করার ভয় দেখায়। পরে অন্যান্য লোকের সহায়তায় রাজিবকে আটক করা হয়। রাজিব শুধু মাদক ব্যবসায়ীই নয় সে একজন দুর্ধর্ষ ডাকাতও।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলখী এলাকা থেকে রাজিব নামের এক দুর্ধর্ষ সন্ত্রসীকে গ্রেফতার করা হয়েছে। তার দেহ তল্লাসি করে একটি রিভলবার, ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রাজিবের দেয়া তথ্য মতে তার বসত ঘরের বিভিন্ন স্থান থেক ৫শ’ ইয়াবা, ১ কেজি গাঁজা, ৬৪ লিটার চুলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme