সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে মাইকিং 

  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু বা মাটি কাটা বন্ধে রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সকল ইউনিয়নে মাইকিং করেছেন উপজেলা ভূমি অফিস। 

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন জমির বালু বা মাটি উত্তোলন করা যাবেনা এবং ৪ ধারা অনুযায়ী সরকারী মালিকানাধীন উন্মুক্ত স্থান, চা বাগানের ছড়া বা নদীর তলদেশ হতে অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন করা যাবেনা। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এই আইন অমান্য করলে বা সহয়তা করলে তাহলে অনূর্ধ্ব ০২(দুই) বৎসর কারাদন্ড বা সর্বনিম্ন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা হতে ১০(লক্ষ) টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন এবং উক্ত অপরাধে ব্যবহৃত ড্রেজার, বালু বা মাটিবাহী যানবাহন বা সংশ্লিষ্ট সামগ্রী সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে। 

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধ করার লক্ষ্যে উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে” কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করা হবে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme