সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে এলপিজি গ্যাস মজুত ও দাম বেশি রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ও মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, সংকটদেখিয়ে সম্প্রতি বাসাইল বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ও মজুত রাখার দায়ে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারে ফজলু এন্টারপ্রাইজের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরআগে সম্প্রতি এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে বাসাইল বাসস্ট্যান্ড এলাকার লিটন মেশিনারিজ, আসলাম এন্টারপ্রাইজ ও আলম ট্রেডার্সের মালিককে জরিমানা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme