সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ঘর-বাড়ি, জীবন ও সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৩ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার নথখোলা নদী ভাঙ্গন কবলিত এলাকায় অভৈধ বালু ব্যবসায়ীদের নতুন করে ড্রেজার মেশিন বসানোর পাঁয়তারা বন্ধ এবং নদী পাড়ের নিরীহ মানুষের ঘর-বাড়ি, জীবন ও সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নথখোলা সেতুর উপরে উপজেলার দাপনাজোর, নথখোলা ও কাশিল গ্রামের সাধারণ জনগন এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তিন গ্রামের প্রায় কয়েকশত ভোক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাসাইল উপজেলার দাপনাজোর, নথ খোলা ও কাশিল গ্রামের প্রায় ৮০ভাগ মানুষ কৃষিনির্ভর। নথখোলা নদীকে কেন্দ্র করে গ্রামগুলোর হাজার হাজার মানুষের ঘর-বাড়ি, মসজিদ, মাদ্রসা, গোরস্থান, সরকারি প্রাইমারী স্কুল, হাইস্কুল, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, নদীর উপর তিনটি সেতু, কালর্ভাট, খেলার মাঠ, হাট-বাজার গড়ে উঠে। ৭১ এর মুক্তিযুদ্ধে নথখোলা নদীর ঐতিহাসিক অবদান মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্বজন বিদিত। বাংলাদেশ স্বাধীন হবার পর এ নদীকে ঘিরে এলাকার মানুষ নবউদ্যমে উন্নয়নের বহমান ¯্রােতধারায় সমৃদ্ধ হতে থাকে। কিন্তু প্রভাবশালী কিছু মানুষের কারনে অভিশাপে পরিনত হয়েছে। বছরের পর বছর অবৈধ বালু ব্যবসায়ীদের তান্ডবে দাপনাজোর সেতু ও কাশিল সেতুটি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও নথখোলা সেতুর দু’পাশে অবৈধ ড্রেজার ও শুস্ক মৌসুমে ভেকু দিয়ে বালু উত্তোলনের ফলে সেতু এবং সেতু সংলগ্ন প্রাইমারী স্কুল, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙ্গনের কবলে পড়েছে। ইতিমধ্যে নদী পাড়ের অনেক বাড়ি-ঘর, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই আমাদের ঘর-বাড়ি, জীবন ও সম্পত্তি রক্ষার দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা চাই এ নদীতে অবৈধ ভাবে কেউ যেন বালু উত্তোলন করতে না পারে। এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme