সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে চুরি,  মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মতবিনিময় সভা 

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৬৭ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,বাসাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়নে শনিবার (২ মার্চ ) বিকালে নাইকান বাড়ী চৌরাস্তায়  চুরি,  মাদক ও ইভটিজিং  এর বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  আবু হানিফ সরকার। বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সুত্রধর, বাসাইল সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, ঈশ্বরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম, গরুর খামারিসহ আরও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কমানা করি। বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান  সোহানুর রহমান সোহেল বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে সহযোগিতা চাইলে তাহলে গ্রাম সরকার এর মাধ্যমে সকল প্রকার সহযোগিতা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme