সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৯৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: বাসাইলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, ইউপি চেয়ারম্যান মামুন অর-রশিদ, হাবিবুর রহমান চৌধুরী হবি, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য প্রশিক্ষক নাঈম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবু দীপক গোস্তামী, উপজেলা ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার তাসলিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme