সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে অসহায়, বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘১০০০ দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে ৭ম দফায় ৪৪টি ছাগল প্রদানের মাধ্যমে মোট ৫শ’ জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঠিকানার সদস্য মল্লিকা পারভিন।  

২০১৭ সালে ঠিকানা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। ঠিকানার এই ছাগল বিতরণ কার্যক্রমের মাধ্যমে অনেক নারীই ইতোমধ্যে স্বাবলম্বী হয়ে সচ্ছল জীবনযাপন করছেন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme