সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে দূর্ঘটনায় শিশু নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৯৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: বাসাইলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রবিউল মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ময়থা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ঐ এলাকার লিটন মিয়ার ছেলে। ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার বাংড়া থেকে ইট বোঝাই করে ট্রাক্টরটি ওই এলাকার সোহেলের বাড়িতে যাচ্ছিল। ট্রাক্টরটি ময়থা উত্তরপাড়া এলাকার একটি ব্রিজের অ্যাপ্রোচের ঢাল অতিক্রম করে উপরে উঠতে না পারায় সোহেল কতিপয় লোকজনকে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করে।

এসময় ওই শিশুটি সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই শিশুটির উপর দিয়ে গাড়িটি উঠে যায়। এঘটনায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা গাড়ির চালক ও হেলপারকে আটক করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme