সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বাসাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগে বাজার মনিটরিং

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপরের দিকে বাসাইল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু। এসময় বাসাইল বাজারের বিভিন্ন মনোহারির দোকান, মুরগির দোকান,
গরুর মাংস, কাঁচা বাজার, খেঁজুর, তরমুজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয় ।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাউন্সিলর রাসেল খানশূর,
জাকির হোসেন, রফিকুল ইসলাম রিপন, প্রিন্স মাহমুদ, আরিফুল ইসলাম প্রমুখ।
বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে।
যাতে কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করতে না পারেন সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme