সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ধুমপান বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,বাসাইল: টাঙ্গাইলে বাসাইলে ধুমপান বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২১জুলাই) দুপুরে পৌরএলাকার বাজার এবং হাটে উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ আকলিমা বেগম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য গ্রহন, বিপনন এবং প্রচার বিরোধী সংগঠন ন্যাশনাল এ্যান্টি-টিউবারকুলাসেস এসোসিয়েশন (নাটাব) এর জেলা সমন্বয়ক শাহীনুল ইসলাম, উপজেলা সভাপতি মুসলিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ফুটবলার ইউসুফ আলী খান উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তার কার্যালয়সূত্রে জানাযায়, তামাক জাতীয় দ্রব্য বিপনন ও প্রচার বিজ্ঞাপন উন্মুক্ত রাখায় বাসাইল বাজার এলাকায় তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক ব্যাক্তিকে তিন শত টাকা জরিমানা করা হয়।


এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ আকলিমা বেগম বলেন, এটি ধুমপান বিরোধী একটি মোবাইল কোর্ট। আইনে বলা আছে শিক্ষাপ্রতিষ্ঠানের একশত মিটারের ভেতর কোন দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করতে পারবে না। আমরা চিঠি দিয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে অবগত করেছি।এছাড়াও ধুমপান বিরোধী ব্যাপক প্রচার প্রচারণাও করা হচ্ছে। ধুমপান বিরোধী বিভিন্ন কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা এসবের মাধ্যমে আমরা ধুমপান মুক্ত উপজেলা গড়তে কিছুটা হলেও সফল হবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme