সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে নববধূকে বিড়ির আগুনের ছ্যাকা মামলায় স্বামী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ১০১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাসাইলে যৌতুকের জন্য নববধূকে বিড়ির আগুনের ছ্যাকা দিয়ে শরীরের বিভিন্ন অংশ জ্বলসে দেওয়ার মামলার মূল আসামী মোঃ সজিব মিয়া (২৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিন)।

সজীব বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রামের আজিজুল মিয়ার ছেলে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২৯ এপ্রিল) সকালে আদালতে সৌপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিন) এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর কবির, উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান,

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম, কন্সটেবল মোঃ শামসুজ্জামান পিপিএম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহরে অভিযান চালিয়ে আসামী মোঃ সজিব মিয়া (২৫) কে গ্রেফতার করেন।

রাতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে হাজির করা হয়। পরে আদালত জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিন)-এর মাদক, সন্ত্রাস সহ সকল প্রকার অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রামের আজিজুল মিয়ার ছেলে মোঃ সজিব মিয়া (২৫) সাথে প্রায় এক মাস পূর্বে নববধূর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য স্ত্রীকে নানা ভাবে নির্যাতনের মাধ্যম্যে চাপ সৃষ্টি করে আসছিল।

সাম্প্রতি নববধূর সারা শরীরে বিড়ির ছ্যাকা দিয়ে ঝলসে দেয় সজীব। নববধূর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ও তার পরিবারকে মোবাইল ফোনের মাধ্যামে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তৃতীয় তলার সাত নং ওয়ার্ডে ভর্তি করেন।

এ ঘটনায় নববধূর পিতা বাদি হয়ে ২৫ এপ্রিল বাসাইল থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং-২০০৩) এর ১১(খ)/৩০ মোতাবেক মামলা রুজু করেন।

মামলা নং-০৭। মামলার মূল আসামী করা হয় স্বামী মোঃ সজিব মিয়া (২৫) কে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme