সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ১০৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইলে পানিতে ডুবে হোসেন মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাসাইল পৌর এলাকার বর্ণিকিশোরীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়িতে খেলা করছিল। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখা যায়।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।’



খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme