সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে পুত্রের হাতে পিতা খুন

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ১০৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: বাসাইলে ছেলের হাতে খোরশেদ আলম (৭০) নামে এক ব্যক্তি খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামের বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোরশদে আলমের ৩ ছেলের মধ্যে দুই ছেলে প্রবাসে থাকে। আরেক ছেলে মাসুম (৪০) বাড়িতে থাকে। মাসুম এ র্পযন্ত ৬টি বিয়ে করেছে। এ নিয়ে খোরশেদ আলম ও মাসুমের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

সোমবার সকালে আলমের মরদেহ বিলের মধ্যে পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, অন্য কোনও সদস্য বাড়িতে না থাকার সুযোগে খোরশেদ আলমকে মাসুম শ্বাসরোধ করে হত্যার পর বিলের মধ্যে মরদেহ ফেলে রাখে। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।


বাসাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম তুহীন আলী বলনে, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে পলাতক রয়েছে।এ ঘটনায় মামলা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme