সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাসাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,বাসাইল: সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানকে ধারণ করে প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ, অধ্যাপক তরুণ ইউসুফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বি,আর,ডি,বি’র চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদসহ প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ জানান, টাঙ্গাইলে এই ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে অন্তত দশ হাজার গাছের চারা রোপণ করা হবে।
পরে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme