সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল ঃ টাঙ্গাইলের বাসাইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিয়ান নূরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউন গনী হাবিব, সাজ্জাদ হোসেন আলাল, আওয়ামীলীগ নেতা সুজন খানশুর, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তবৃন্দ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের পালিত পশু ও পাখি নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এ প্রদর্শনীর আয়োজন করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme