সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৮৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাসাইলে তিন দিনব্যাপি ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, টাঙ্গাইলের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান প্রমুখ।

এর আগে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজ্ঞান মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলায় অংশ গ্রহনকারী ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। মেলায় ৬টি স্কুল, ১টি মাদ্রাসা এবং ৩টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme