সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে মহিলা মেম্বারের বাসায় চুরি

  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৭৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: বাসাইলে মহিলা মেম্বারের পরিবারের সকল সদস্যকে অচেতন করে চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সদস্য বিলকিস খানমের বাড়িতে এ ঘটনা ঘটে। বিলকিস খানম গিলাবাড়ী ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনও এক সময় বিলকিস খানমের ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘরে ঘুমিয়ে থাকা ইউপি সদস্যসহ তিনজনকে অচেতন করে দুর্বৃত্তরা। এসময় ঘর থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার, ৪ ভরি রূপা, একটি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির অন্য ব্যক্তিরা তাদের ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তারা ঘরের পিছন সাইটের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে শুক্রবার (২৯ মে) সকালে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এরআগে গত ২২ মে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা মোবাইল-টেলিকম ব্যবসায়ী মোমিনুল ইসলামের ঘর থেকে আড়াই লাখ টাকা ও ৬টি মোবাইল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সচেতন মহলের দাবি- বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকসেবীরা অর্থের জোগান দিতে এ ধরণের কাজ করতে পারে। এছাড়াও স্থানীয় কিছু লোকদের সহযোগিতায় দুর্বৃত্তরা চুরি সংগঠিত করতে পারে বলেও তাদের ধারণা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme