সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাসাইল পৌরসভার ২ নং ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাসাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের বেপারিপাড়া মসজিদের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসাইল নতুন স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাসেল আহমেদ, স্থানীয় বাসিন্দা কবির খানশূর, কবির হোসেন, উজ্জল ইসলাম ও রাশেদ খানশূর প্রমুখ।

বক্তারা বলেন, এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। তাদের নাম পরিচয় আমাদের সবারই জানা আছে। মাঝে মধ্যে গ্রেফতার হলেও জামিনে এসে আবার একই কাজ করছে। তাদের কারণে যুব সমাজ ধীরে ধীরে মাদকে আসক্ত হচ্ছে।
এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme