সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে যৌন নির্যাতনের অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৯৮৪ বার দেখা হয়েছে।

এম শহিদুল ইসলাম বাসাইল: বাসাইলে ৫ম শ্রেণীর ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত টিটু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে পুলিশ টিটু মিয়াকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে উপজেলার দাপনাজোড় এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রকে যৌন নির্যাতনের পর বখাটে টিটু মিয়া আত্মগোপনে চলে যায় ।

পরে গত বুধবার ওই স্কুল ছাত্রের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টিটু মিয়াকে করটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে বাসাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. বিল্লাল হোসেন বলেন, গ্রেফতারের পর টিটুকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় তিনি আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme