সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৯৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইলে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১জুন) দুপুরে উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া রেললাইন সংলগ্ন পাশের একটি ক্ষেতে পরেছিল লাশটি।

যুবকটির সাথে থাকা পরিচয়পত্র সূত্রে জানা যায় সে পাবনা জেলার চাটমোহন উপজেলার কচুগাড়ী গ্রামের লেবু সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস তালুকদার জানান, রেললাইনের পাশের ক্ষেতে এক যুবকের লাশ পরে থা্কতে দেখে স্থানীয় ভীড় করেন। পরে কেউ তাকে চিনতে না পারায় বাসাইল থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এসময় লাশে পকেটে থাকা পরিচয়পত্র সূত্রে যুবকের পরিচয় বের করেন পুলিশ।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী জানান, গ্রামবাসীদের সংবাদের ভিত্তিত্বে জানতে পারি রেললাইনের পাশের একটি ক্ষেত্রে এক যুবকের লাশ পরে আছে।

পরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে তার সাথে থাকা পরিচয়পত্র বের করে লাশের পরিচয় সনাক্ত করেন।

রেলওয়ে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। লাশটি বর্তমানে রেলওয়ে থানা পুলিশের কাছে রয়েছে।

ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে থানা ও রেলওয়ে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme