সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্সস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ পুরস্কারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, সহকারী পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন।


অনুষ্ঠানে এসএসসিতে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ১৮জনকে ১০ হাজার টাকা করে ও এইচএসসিতে ২০২২ ও ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০জনকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এসময় তাদের মাঝে ক্রেস্ট ও সনদও বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme