সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে স্বপন চক্রবর্তী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

২৪ মার্চ বৃহস্পতিবার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্বপন চক্রবর্তী উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া গ্রামের কানাই চক্রবর্তী’র ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। নিহতের ১০ বছর ও দুই বছরের দুই ছেলে সন্তান রয়েছে। নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির উঠান থেকে বের হওয়ার সময় বাড়ির রাস্তায় তাকে সাপে কামড় দেয়। কবিরাজের খোঁজা করা হয়, তার আগেই বিষ পুরো শরীরে উঠে যায়। পরে রাতেই তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জ্বল জানান, গতকাল সন্ধ্যায় ওই যুবককে সাপে কামড় দেয়।পরে আজ শোনতে পারি সকাল ১০ টায় তার মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme