সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দপ্তরি কাজী সুমনের বিরুদ্ধে। এঘটনায় দপ্তরি কাজী সুমনকে আটক করেছে বাসাইল পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। কাজী সুমন(৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের উদ্দিনের ছেলে। সুমন সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি হওয়ার পর দুইজন চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেটের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলে দপ্তরি। শিক্ষার্থী চশমা নিতে যাই। সেই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা শিক্ষার্থীর শ্লীলতাহানি করে। শিক্ষার্থী চশমা নিয়ে এসে দেখতে পেলে শিক্ষার্থীকে ছেড়ে দেয়। প্রাইভেট শেষ করে শিক্ষার্থী বাড়ি আসলে শিক্ষার্থী যখন শরীরের গেঞ্জি খুলে তখন শিক্ষার্থীর মা শরীরে জখম দেখতে পাই। শিক্ষার্থীর মা জিজ্ঞাসা করলে তখন কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানান।

শিক্ষার্থীর কাকা অন্তর বলেন, এর আগেও এই দপ্তরি ওর সাথে এমনটা করছে। ভয়ে এর আগে বাড়িতে বলে নাই। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। আজকে ওর বুকে জখম দেখতে পেলে ওর মা মনীষা রানী সরকার জিজ্ঞাস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনে অঘটন হতো।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানাই। সেনাবাহিনী আমাদেরকে জানাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme