সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৮৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইলে দিপা সূত্রধর (১৩) নামের অষ্টম শ্রেণির ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত গনেশ সূত্রধরের মেয়ে।

প্রেম সংক্রান্ত কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা স্থানীয়দের। তবে দিপার পরিবার বিষয়টি অস্বীকার করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) রাতে পূর্বপাড়া গ্রামে নিজ বাসায় সে আত্মহত্যা করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল সোমবার রাত ৯টার সময় দিপাকে তার মা নিজ ঘরের ধরনার সাথে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোক পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে দিপার লাশ উদ্ধার করে।

বাসাইল থানার উপপরিদর্শক তালেব মিয়া জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মৃত দিপা সূত্রধরকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি।

এ ব্যাপারে বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme