সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে স্বাভাবিক প্রসব সেবার কর্মশালা

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৭৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাসাইলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক ব্রজ গোপাল ভৌমিক, এমসিএইচ-সার্ভিসেস ও লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র পরিচালক ডা. মোহাম্মদ শরীফ,

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক (নিরীক্ষা) হানিফুর রহমান, টাঙ্গাইলের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া,

বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

কর্মশালায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংশ্লিষ্টসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme