সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইলে সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজন রাতে মোটরসাইকেল যোগে উপজেলা ভাইস চেয়ারমান প্রার্থীর নির্বাচনী জনসভায় যাচ্ছিলেন।

উপজেলার হাকিমপুর-জশিহাটী সড়কের তালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রার্থী ও কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো- উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) ও একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার রাতে শাওন ও জামিল মোটরসাইকেলযোগে ভাইস চেয়ারমান প্রার্থী খান বাহাদুরের নির্বাচনী জনসভার একঢালায় যাচ্ছিলেন।

তারা তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।

পরে শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme