সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে হেরোইন ও অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করছে র‌্যাব

  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৩টি দেশীয় অস্ত্র ও ৬ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ছোড়াসহ ওই গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে মো. তোফাজ্জল শিকদার (৫৬) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ ধারায় মামলা দায়ের করে র‌্যাব। অপরদিকে সকাল ৭টার দিকে আইসড়া গ্রামে পৃথক আরও একটি অভিযান চালিয়ে ৬ (ছয়) গ্রাম হেরোইনসহ ওই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মো: ময়নাল হোসেন ওরফে মেম্বার (২৮)কে গ্রেফতার করা হয়। পরে ময়নাল হোসেন ওরফে মেম্বারের বিরুদ্ধে বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme