সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে দুইজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে বাসাইল-টাঙ্গাইল সড়কের কাশিল বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসাইল থানা ও সেনাবাহিনীর সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক দুটি মামলায় তিন হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এসময় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিনসহ বাসাইল আর্মি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন অভিযান অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme