সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে ১শ’ মসজিদে আর্থিক সহায়তা করলেন সালাহ উদ্দিন আলমগীর রাসেল

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলের ১শ’ মসজিদে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়৷ 

এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল। 

বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপন প্রমুখ। 

পরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল একশ’ মসজিদকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়। 

এসময় বিভিন্ন মসজিদের ইমাম, ময়াজ্জিন,  বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছি। এখনো আমি মানুষের কল্যানে কাজ করছি৷ আমি আগামীতে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই৷

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme