সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইল ও সখিপুরে এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৭৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাসাইল ও সখিপুর উপজেলায় করোনা ভাইরাসের আতঙ্কে কর্মহীন হয়ে ঘরে থাকা ৩ হাজার লোকজনের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

তিনি তার বেতন থেকে খাদ্য সহয়তার জন্য চার লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কর্মহীন মানুষের ঘরে ঘরে সংসদ সদস্য নিজে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।

মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা হল রুমে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাসাইল-সখীপুরের কোন কর্মহীন ও দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। করোনা ভাইরাসকে শান্তিপূর্ণভাবেই মোকাবেলা করে আমরা সফলকামী হব ইনশাআল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, উপজেলা পরিষদ চেয়ার‌্যামন জুলফিকার হায়দার লেবু ও সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme