সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮৭৩ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পপতি ফকির মাহাবুব আনাম স্বপনের কারখানায় ডাকাতির ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি বক্তব্যে পাল্টা সংবাদ সম্মেলন করেছে অপর গ্রুপ। 

প্রতিপক্ষের(অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপের) সাবেক এক নেতাকে জড়িয়ে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সেই আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাাধ্যম ফেইসবুকে ওই বক্তব্যের ভিডিও আপলোড হয়। এর প্রতিবাদে সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কার্যালয়ে এ পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় প্রতিবাদ মিছিল ও সমাবেশও করেছে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফকির মাহবুব আনাম স্বপনের মহিষমারা ইউনিয়নের আউশনারা খামারবাড়ির ফ্যাক্টরিতে গত ২ মে রাত্রিতে একটি চুরির ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে প্রচারিত এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্তে প্রশাসন তৎপর। 

এর মধ্যে রবিবার ৪ মে কারখানা পরিদর্শনে আসা জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিকদের উদ্দেশ্যে জাকির হোসেন সরকার তার বক্তব্যে অবিভক্ত মধুপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মধুপুর উপজেলার সাবেক বিএনপি নেতা ব্যবসায়ী মো.আনোয়ার হোসেনকে ইঙ্গিত করে এ চুরির সাথে জড়িয়ে কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করছেন। যা রাজনীতির শিষ্ঠাচার বহির্ভূত দৃষ্টান্ত। 

স্ব দলের রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি কুরুচিপূর্ণ, আপত্তিকর কাল্পনিক, মিথ্যা, বানোয়াট বক্তব্য রেখেছেন। যা ব্যক্তিগত প্রতিপক্ষকে আক্রমণ করার হুমকির পর্যায়ে পড়ে। এমন বক্তব্য দেওয়া রাজনৈতিক নেতার কাছে কোন ভাবেই কাম্য হতে পারে না। 

এসময় আলোচিত নেতা আনোয়ার হোসেনসহ সাবেক বিএনপি নেতা লস্কর আলী, উপজেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সোহেল রানা মাসুম, হারুনুর রশীদ, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডস্থ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কার্যালয়ের সামন থেকে একটি প্রতিবাদ মিছিল পৌর শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের আনার চত্ত¡রে সমাবেশ করে। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, যুবনেতা সরকার মনি বক্তৃতা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme