সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে তারা ফ্যাসিস্টদের সহযোগী… ওবায়দুল হক নাসির 

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে তারা ফ্যাসিস্টদের সহযোগী বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির। 

আজ শুক্রবার বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এসময় তিনি আরও বলেন গত ১৭ বছর ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। ভোটের অধিকার ফিরে এনে ঘাটাইলের জনগণকে সাথে রেখে আমরা বিএনপিকে বিজয় নিশ্চিত করব বলে তিনি জানান।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তারাই ফ্যাসিস্টদের সহযোগী। 

গণ সমাবেশে  উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে, দলীয় মনোনয়ন বঞ্চিত লুৎফর রহমান আজাদ সমর্থিত নেতাকর্মীরা আলাদা কর্মসূচি করায় উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে র‍্যালি কার্যক্রম স্থগিত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme