সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য নাগরপুরে লিফলেট বিতরণ 

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতা কর্মীসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেয়।

শনিবার দুপুরে  টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের নেতৃত্বে নাগরপুর কলেজ মাঠ থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে নাগরপুর উপজেলাসহ গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় দেলদুয়ার নাগরপুরের শিক্ষা চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও শরিফুল ইসলাম স্বপন বিশ্বাস করেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme