সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপি মনোনিত মেয়র প্রার্থী সানুর নির্বাচনী পথসভা

  • আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন ৩০ জানুয়ারী টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার বালুচরা এলাকায় এ সভার আয়োজন করা হয়।

পথসভায় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক মো: আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, দপ্তর সম্পাদক মির্জা শাহিন, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme