সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিকেএসপির ক্রিকেট ভর্তি পরীক্ষায় প্রথম টাঙ্গাইলের সানমুনকে অভিনন্দন ও সংবর্ধনা র‌্যালী

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ১৩৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিকেএসপি’র ক্রিকেটে ভর্তি পরীক্ষায় ছেলেদের মধ্যে সারা বাংলাদেশে প্রথম হওয়া টাঙ্গাইলের সপ্তম শ্রেনীতে ছাত্র সামিউল আলম সানমুনকে টাঙ্গাইল স্পোর্টস একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থা পক্ষ থেকে অভিনন্দন ও সংবর্ধনা জানাতে বর্ণাঢ্য র‌্যলী বের করা হয়।

সোমবার সকালে টাঙ্গাইল স্টেডিয়াম থেকে সানমুনকে ঘোড়ার পিঠে চড়িয়ে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ (উত্তর) এর ডিভিশনাল ক্রিকেট কোচ জাকির হাসান, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিছুর রহমান আলো, টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকতা ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির ছাত্র-ছাত্রসহ জেলার প্রাক্তন খেলোয়ার বৃন্দ ।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রয়ারী  বিকেএসপি’র ২০১৯ শিক্ষা বর্ষে  ৭ম শ্রেনী  ক্রিকেট  ডিসিপ্লিনে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে  টাঙ্গাইল স্পোর্টস একাডেমির ছাত্র  সামিউল আলম সানমুন বালক বিভাগে প্রথম স্থান অর্জন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme