সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিড়ির উপর শুষ্ক প্রত্যাহারের দাবিতে ঘাটাইলে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৭৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’- এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবি ও বিড়ি শিল্প রক্ষার্থে ঘাটাইলে আঞ্চলিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন।

শনিবার  (১১ মে) সকালে  টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর  রহমান খানের বাসার  সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন– টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি বেল্লাল, সাধারণ সম্পাদক সাইফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুম, রুবেল, জাহিদ, শাওন, নাজমুল।

এসময় বক্তরা বিড়িশিল্পকে কুটির শিল্প ঘোষনা, আরোপিত শুল্ককর  প্রত্যাহারের, বিড়ি ভোক্তার উপর থেকে বিমাতাসুলভ আচরণ বন্ধ, পক্ষপাতিত্ব মুলক শুষ্কনীতি বন্ধকরাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে বিড়ি শ্রমিকরা স্থানীয় এমপি বরাবর  স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি গ্রহণ করেন এমপির  বাসার তৎতাবদায়ক মো. বাবু মিয়া । 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme