সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ফজলুর রহমান খান

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কোন প্রার্থী না থাকায় টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার ২৬ সেপ্টেম্বর দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আতাউল গনি বেসরকারিভাবে তাকে চেয়ারম্যান ঘোষণা করেন।

এছাড়া ২নং ওয়ার্ডের সাধারণ প্রার্থী খন্দকার শফি উদ্দিনকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে প্রতিদ্বন্দ্বি ৫১ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১২টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ৪০ জন প্রার্থী এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর ফলে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা শব্দযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন না। প্রার্থীরা ক্যাম্প, পোষ্টার ও লিফলেট ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১৭২২ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme