সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বিভিন্ন দাবীতে টাঙ্গাইল শিক্ষক-কর্মচারীদের মিছিল ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৭৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এর জন্য ১০% কর্তনাদেশের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারীবৃন্দ।

টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুতপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর পূর্বে শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আজহারুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম আল মামুন জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল মান্নান সরকার, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,

শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme