সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বিমান দুর্ঘটনায় টাঙ্গাইল জেলা বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪০৪ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার যোহরের নামাজের পর টাঙ্গাইল পুরাতন কোট জামে মসজিদে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মহফিলে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল, সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সাবেক যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরী এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও সহমর্মিতা দেখানো সকলের কর্তব্য। মিলাদ ও দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এসময় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন শহরের পুরাতন কোট জামে মসজিদে ইমাম মো. আমজাত হোসাইন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme