সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বিশেষ সম্মাননা স্মারক পেল বাতিঘর আদর্শ পাঠাগার

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৮২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পাঠ্যভ্যাস তৈরি ও শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাতিঘর আদর্শ পাঠাগার’কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুকওয়ার্ম-শুনবই লেখক সম্মাননা ২০২৪ ও বাংলাদেশ বুকওয়ার্ম  এসোসিয়েশনের এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামানের হাতে এ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme