সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আরপিডিও এর নির্বাহী পরিচালক রওশান আরা লিলি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি অনিক রহমান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল গনি আল রুহি প্রমুখ।

অলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme