সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বৃহস্পতিবার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল

  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৭১ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক : নাগরপুর উপজেলা ও কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ভূঞাপুর উপজেলা ক্রীড়া সংস্থা আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টায় ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক টাঙ্গাইল সদর ক্রীড়া সংস্থার সাথে।

বুধবার(৮ ডিসেম্বর) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনব্যাপী ৩টি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে “ক” গ্রুপে কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪০-২৫ পয়েন্টে এবং দিনের তৃতীয় ম্যাচে নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে ৫১-৩১ পয়েন্টে ভূয়াপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে পূর্ন ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে।

দুপুরের দ্বিতীয় ম্যাচে কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থা ৩৯- ২৪ পয়েন্টে নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর ক্রীড়া সংস্থা বালিকা দল নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দলের সাথে মুখোমুখি হবে। এবং বেলা ১১ টায় ভূয়াপুর উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দল বনাম ধনবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থা বালিকা দলের মুখোমুখি হবে। দুটির ম্যাচের জয়ী দল বেলা ৪টায় ফাইনাল খেলায় মুখোমুখি হবে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করবেন প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মোঃ আতাউল গনি। সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সরকার মোহাম্মদ কায়সার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme