সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল জিয়া পরিষদের দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:   টাংগাইল জেলা জিয়া পরিষদের উদ্যোগে অসুস্থ দেশনেত্রী তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে দশটায় শহরের নতুন বাসটার্মিনালে এক হোটেলের সেমিনার কক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একে এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য দেয় জিয়া পরিষদ উপদেষ্ঠা ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম টাংগাইলের সভাপতি এড এস এম ফায়েজুর রহমান। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন ডাঃ লুৎফর রহমান, জিয়া পরিষদ এর সাধারন সম্পাদক ও টাংগাইল উকিলবারের সভাপতি এড মঈদুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান আকন্দ,এড জহুর আজহার খান ও অধ্যাপক ফারুক হোসেন,সহ সম্পাদক মো ফারক হোসে,অধ্যাপক ওবায়দুর রহমান, এড মুসা, জহুরুল ইসলাম রফিকুল ইসলাম রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন  নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল আন্দোলনে সহযোগিতা ও অংশগ্রহনের আহবান জানানো হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য অনতিবিলম্বে চিকিৎসার জন্য বিদেশ প্রেরন ও প্রয়োজনীয় চিকিৎসার দাবী জানান ।

পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন জিয়া পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ নজরুল ইসলাম লুলু।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme