সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভারতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৪ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০।
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতর তার মৃত্যু হয়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ইন্তেকাল করেছেন।
জোয়াহেরুল ইসলাম এডভোকেট ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে ‘ভিপি জোয়াহের’ নামেই অধিক পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme