সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভালোবাসার টানে চীন থেকে ঘাটাইলে এসে স্কুল ছাত্রীকে বিয়ে করলেন যুবক

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : উইচ্যাটের মাধ্যমে পরিচয়ে ভালোবাসার টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলে এসে মায়া আক্তার নামে এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছেন এক যুবক। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে মায়ার বাড়িতে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার।
জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেনীর মেয়ে মায়ার সঙ্গে এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়া মামুসার। গড়ে উঠে বন্ধুত্ব। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। এরমধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি জানানো হয় মামুসাকে। পরে গত ১৮ ফেব্রুয়ারী ভালোবাসার টানে চলে আসে টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচটিকরি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন মালেকের বাড়িতে ভিড় করেন। পরে ২১ ফেব্রুয়ারী রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশীয় খাবার।
স্থানীয়রা জানায়, দিকে চীনা নাগরিক মামুসা পাঁচটিকরি আসার খবরে তারা দেখতে আসছেন। আশপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মাঝে বিরাজ করছে কৌতুহল। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
চীনা যুবক মামুসা জানায়, ১৫ দিন ধরে মায়ার ভালোবাসার টানে সে বাংলাদেশে এসেছে। বিয়েও করেছে মায়াকে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার।
মায়া জানায়, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয়। বিয়ে হয়েছে তাদের। স্বামীর সাথে চীনে যেতে ইচ্ছুক স্ত্রী মায়াও।
মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি তিনি মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সব কিছু মেনে নিয়েছেন। মেয়েকে চীন পাঠাতেও রাজি মালেক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme