ভাসানী পরিষদের খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৭০১ বার দেখা হয়েছে।
Tangail-pratidin-1

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছুটির কারনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ভাসানী পরিষদ। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ৯টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে থেকে খাদ্য সামগ্রী ১১০ জন কর্মহীনদের বাসায় বাসায় পৌছে দেয়া হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাভাবিপ্রবি শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ ইপিয়ার হোসেন, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme